চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দিলীপ কুমারের জন্মভিটা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৪
বিনোদন
A A

বলিউডের অন্যতম সুপারস্টার ছিলেন দিলীপ কুমার। তবে ভারতীয় অভিনেতা হিসেবে খ্যাতি পেলেও প্রয়াত এই অভিনেতার আসল বাড়ি পাকিস্তানে। আর সেই বাড়ির এখন রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় দশা। প্রবল বৃষ্টির কারণে সেই বাড়ির নাকি ভীষণ ক্ষতি হয়েছে।

বিখ্যাত অভিনেতা দিলীপ কুমারের আদি বাড়ি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অবস্থিত। অভিনেতার এই বাড়িটি পাকিস্তানের জাতীয় হেরিটেজ। কিন্তু তাতে কী! বর্তমানে এই বাড়ির ভগ্নপ্রায় দশা। যে কোন মুহূর্তে ভেঙেও পড়তে পারে বাড়িটি।

সাম্প্রতিককালে যে প্রবল বৃষ্টি হল তাতেই ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি। এমনটাই সেই দেশের একজন সরকারি কর্তা জানিয়েছেন। তাই খাইবার পাখতুনখোয়ার আর্কাইভ দফতরের তরফে শীঘ্রই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে বলা হয়েছে। এর আগেও তাঁদের তরফে সরকারের থেকে অর্থ চাওয়া হয়েছিল বাড়িটির রক্ষণাবেক্ষণের জন্য। কিন্তু পাওয়া যায়নি।

১৯২২ সালে দিলীপ কুমার এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। যদিও বাড়িটি আদতে ১৮৮০ সালে তৈরি করা হয়েছিল। এই বাড়িটি পেশোয়ারের ঐতিহাসিক কিসসা খনি বাজারের কাছে অবস্থিত। ১৯৩২ সালে সেই বাড়ি এবং পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন দিলীপ কুমার। কিন্তু তার আগে জীবনের প্রথম ১২ বছর তিনি সেখানেই কাটিয়েছিলেন।

২০১৪ সালের ১৩ জুলাই দিলীপ কুমারের এই বাড়িটিকে পাকিস্তান সরকার জাতীয় হেরিটেজ বলে ঘোষণা করেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই ঘোষণা করেছিলেন। –টাইমস অব ইন্ডিয়া

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মভিটেদিলীপ কুমারপাকিস্থানভারতীয় অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT