চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো নেই বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
সায়রা বানু ও তার স্বামী হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্কটজনক শারীরিক পরিস্থিতিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সায়রার হাঁটুতে দু’টি ক্লট ধরা পড়েছে।

গত কয়েকদিন ধরেই দিলীপ কুমারের স্ত্রীর শারীরিক অবস্থা ভাল নেই বলে জানা গেছে। বাড়িতে তিনি ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না। চিকিৎসকেরা ইতিমধ্যেই অভিনেত্রীকে দেখেছেন। তবে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে চলতি বছরেই অশীতিপর অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে।

Banglabid

দিলীপ কুমার এবং সায়রা বানুর দাম্পত্য বলিউডের ইতিহাসে বরাবরই চর্চায় থেকেছে। ১৯৬৬ সালে মাত্র ২২ বছর বয়সে ছোট সায়রাকে বিয়ে করেন দিলীপ। সেই সময় এই বিয়ে নিয়ে বলিপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। ‘সাহিগা মাহাতো’, ‘গোপী’ এবং ‘দুনিয়া’ ছাড়াও বেশ কিছু ছবিতে এই জুটি অভিনয় করেছেন।

তবে দিলীপ কুমারের বার্ধক্যে তার পাশে সায়রার বজ্রকঠিন উপস্থিতি ‘ভঙ্গুর’ মায়ানগরীতে দৃষ্টান্ত হিসাবেই রয়ে গিয়েছে। দীর্ঘকালীন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার।

স্বামীকে হারানোর পর থেকেই সায়রা বিভিন্ন সময়ে তার নিঃসঙ্গতা বোধের কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন। মাঝেমধ্যেই তার শরীর খারাপ হয়েছে। কিন্তু তার প্রিয় ‘দিলীপ সাহেব’-এর স্মৃতি অভিনেত্রীকে চলার পথে শক্তি যুগিয়ে চলেছে।

Reneta

সায়রার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই, অনুরাগীরা সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেকেই ‘পড়োসন’ খ্যাত অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।- টাইমস নাউ

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থদিলীপ কুমারবর্ষীয়ান অভিনেত্রী। সায়রা বানুলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পৃষ্ঠপোষক ‘সিকে ফ্রোজেন ফুড’

পরবর্তী

দেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে: শফিকুল আলম

পরবর্তী
শফিকুল আলম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে: শফিকুল আলম

সাখাওয়াত হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কিছু সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে: সাখাওয়াত হোসেন

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT