পরিবেশ

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

বৃষ্টির সময় বাইসাইকেল চালক ছাতা ধরে রাস্তা পার হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় একজন বাইসাইকেল চালক ছাতা ধরে রাস্তা পার হচ্ছেন, চারপাশে যানবাহন ও অন্যান্য পথচারী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চটগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে আগামীকাল বুধবার ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, বৃষ্টিপাত পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিকেলে আবহাওয়াবিধ মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

এর আগে, আজ মঙ্গলবার সকালে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত তুলে ফেলা হয়।

বিষয়:চট্টগ্রাম ভূমিধস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…