জনপদ

পদ্মা সেতুতে চলতি মাসেই শুরু রেলসংযোগ স্থাপনের কাজ: রেলমন্ত্রী

পদ্মা সেতুতে রেলসংযোগের কাজের জন্য রেলমন্ত্রী পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলমন্ত্রী পদ্মা সেতুতে রেলসংযোগের কাজের জন্য পরিদর্শন করছেন, বিভিন্ন কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চলতি মাসেই পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করা যাবে। আগামীকাল শনিবার সেতু বিভাগের সাথে জরুরি সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শুক্রবার দুপুরে তিনি মুন্সীগঞ্জের মাওয়া ও শ্রীনগর প্রান্তের পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

২০২৩ সালের জুনের মধ্যে ভাঙ্গা অংশ পর্যন্ত কাজ শেষ করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প অন্যতম।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।

বিষয়:পদ্মা সেতু রেলমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…