চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ কোটির ক্লাবে অজয়ের ‘রেইড ২’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
বিনোদন
A A
অজয় রেড ২ সিনেমার প্রচারণায়, পেছনে রেড ২ লেখা দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলে দিয়েছে অজয় দেবগন ও রিতেশ দেশমুখ অভিনীত ছবি ‘রেইড ২’। এবার মুক্তির ৬ দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করলো এই সিনেমা।

মুক্তির প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’ আয় করে ১৯.৭১ কোটি রুপি। যা দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১৩.০৫ কোটি ও ১৮.৫৫ কোটিতে পৌঁছে। তবে রবিবার (৪ মে) ছুটির দিন হওয়ায় সিনেমাটি সবচেয়ে বেশী আয় করে। চতুর্থ দিনে ছবিটির আয় দাঁড়ায় ২২.৫২ কোটি রুপি। এরপর পঞ্চম ও ষষ্ঠ দিনে ছবিটির আয় যথাক্রমে ৭.৪৭ কোটি ও ৬ কোটি রুপিতে পৌঁছে।

জানা গেছে, ছবির বাজেট সব মিলিয়ে ১২০ কোটি রুপির মতো। অর্থাৎ, বক্স অফিস থেকে ছবিটির লভ্যাংশ তুলে নিতে আর বেশি সময় নিবে না। এদিকে এরই মধ্যে উদ্বোধনী ছবি হিসেবে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়কারী ৩য় হিন্দি ছবির আসনে স্থান করে নিয়েছে ‘রেইড ২’।

Banglabid

‘রেইড ২’ হচ্ছে ২০১৮ সালের সফল সিনেমা ‘রেইড’-এর সিকুয়েল, যেখানে অজয় দেবগন আবারো ইনকাম ট্যাক্স অফিসার আমায় পটনায়েক চরিত্রে ফিরেছেন। এই সিনেমাটিও একটি রিয়েল-লাইফ ইনস্পায়ার্ড ইভেন্ট-এর উপর ভিত্তি করে নির্মিত, যেখানে একটি হাই-প্রোফাইল ইনকাম ট্যাক্স রেইড দেখানো হয়েছে—যা দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত হয়।

প্রথম পর্বটির মতো এটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্তা। রেইড ২-এ গল্প আগের চেয়েও বিশাল পরিসরে ছড়িয়েছে, যেখানে শুধু একটি বাড়ি বা ব্যবসা নয়, বরং একটি পুরো নেটওয়ার্ক ও রাজনৈতিক সিন্ডিকেট-কে টার্গেট করা হয়। অজয় দেবগনের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগনবক্স অফিসরিতেশ দেশমুখরেইড ২
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT