চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ‘হাউসফুল ৫’-এর দারুণ শুরু!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০৭, জুন ২০২৫
বিনোদন
A A
বক্স অফিসে হাউসফুল ৫ এর দারুণ শুরু, সিনেমা প্রেমীদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, সোনম বাজওয়া ও চিত্রাঙ্গদা সিং অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সূচনা করেছে।

বলিউড মুভি রিভিউজ.কম বলছে- ২০২৫ সালে এখন পর্যন্ত এটি তৃতীয় সর্বোচ্চ ওপেনিং। যা ছাভা ও সিকান্দার-এর পরে এবং রেইড ২-এর ওপরে অবস্থান করছে।

ভারতের বক্স অফিসে প্রথম দিনে ‘হাউসফুল ৫’ এর ট্রেড ফিগার অনুযায়ী আয় ২১.২৫ কোটি টাকা (নেট)। প্রযোজক কর্তৃক প্রকাশিত আয়: ২৪.৩৫ কোটি টাকা (নেট)।

২০১৯ সালে মুক্তিপাওয়া ‘হাউসফুল ৪’ প্রথম দিনে আয় করেছিল ১৮.৫ কোটি টাকা। সে হিসেবে ‘হাউসফুল ৫’ তার আগের কিস্তিকেও ছাড়িয়ে গেছে।

কোভিড-১৯ পরবর্তী সময়ে এটি অক্ষয় কুমারের সবচেয়ে বড় ওপেনিং, যা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ এবং ‘স্কাইফোর্স’–এর ওপেনিংকে ছাড়িয়ে গেছে। কেবল ‘সূর্যবংশী’–এর ওপেনিং ছিল এর চেয়ে একটু বেশি।

আন্তর্জাতিক বাজারে ‘হাউসফুল ৫’ মুক্তির প্রথম দিনে ১.২৫ মিলিয়ন ডলার আ করে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৭২ কোটি টাকা (গ্রস)। উইকেন্ডে আন্তর্জাতিক আয়: ৩.৫ থেকে ৪ মিলিয়ন ডলারের মধ্যে আশা করা হচ্ছে!

Reneta

সব মিলিয়ে মুক্তির দিনে বিশ্বব্যাপী ‘হাউসফুল ৫’ এর আয় প্রায় ৩৬ কোটি টাকা (গ্রস)। এই সাফল্য দেখে ট্রেড অ্যানালিস্টরা মনে করছেন, ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির প্রতি দর্শকদের আগ্রহ এখনও অটুট। আগামী দিনগুলোতে ছবিটির আয় আরও বাড়বে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। –বলিউড মুভি রিভিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘হাউসফুল ৫’অক্ষয় কুমারঅভিষেক বচ্চনজ্যাকলিন ফার্নান্দেজনার্গিস ফাখরিবলিউডরিতেশ দেশমুখসঞ্জয় দত্তসিনেমাসোনম বাজওয়াহাউসফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT