চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান দুর্ঘটনায় অজিতের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচ জন মারা গেছেন। যেই খবরে শুধুমাত্র রাজনৈতিক জগতে নয়, শোকের ছায়া নেমে এসেছে বলিউডের অন্দরেও।

অজিত পাওয়ারের মৃত্যুর খবর আগে থেকে জানতেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি দিল্লির সংসদের বাইরে অবস্থানরত ছবি শিকারীদের কাছে ঘটনাটি জানার পর স্তব্ধ হয়ে যান। তিনি বলেন, “আমি জানতাম না। সকালে তাড়াহুড়ো থাকে তাই খবর দেখিনি। এই খবরটা শুনে নিজেকে সামলানোর জন্য কিছুটা সময় দরকার আমার।”

উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে অজয় দেবগন টুইট করে লেখেন, “মাননীয় উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজির মর্মান্তিক মৃত্যুতে আমি মর্মাহত এবং শোকাহত। উনার পরিবার প্রিয়জন যে অপূরণীয় ক্ষতির শিকার হলেন, তার জন্য সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

অভিনেতা রিতেশ দেশমুখ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লেখেন, উনার মৃত্যু একটি বিশাল ক্ষতি এবং অপূরণীয় শূন্যতা তৈরি করে দিল। মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অজিত দাদাকে হারালাম, এটি অত্যন্ত মর্মাহত এবং হৃদয়বিদারক ঘটনা। উনার অকাল মৃত্যুতে আমরা সকলে শোকস্তব্ধ।

অনুপম খেরও এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাদার মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। যখনই আমি তার সাথে দেখা করতাম তিনি খুবই ভদ্র এবং দয়ালু ছিলেন! তার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’

অজিত পাওয়ারের মৃত্যুতে চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর শোক প্রকাশ করে বলেন, ‘অজিত পাওয়ারজির অকাল প্রয়াণে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। রাজ্য রাজনীতির একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, তাঁর ক্ষতি অপূরণীয়। এই অবিশ্বাস্য কঠিন সময়ে সুনেত্রাজি, পার্থ, জয় এবং পুরো পাওয়ার পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানাই। তাদের শক্তি। #ওমশান্তি।’

Reneta

জানা গেছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের একপাশে ছিটকে পড়ে এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানের ভেতর থেকে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের দৃশ্য ও ধ্বংসাবশেষের ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগনঅজিত পাওয়ারঅনুপম খেরকঙ্গনা রানাউতচলচ্চিত্র নির্মাতামধুর ভান্ডারকররাজ্যের উপ মুখ্যমন্ত্রীরিতেশ দেশমুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

আগস্ট ৬, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT