চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিওতে বর্ণবাদের প্রমাণ হাজির করলেন ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৩, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ভিনিসিয়াস বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের মাঠে নামলে প্রায়ই সমর্থকদের বর্ণবাদের শিকার হচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। রোববার ভ্যালেন্সিয়ার মাঠেও এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। এসব ঘটনায় লা লিগা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও হাল ছাড়ছেন না ২২ বর্ষী ব্রাজিলিয়ান। এবার প্রমাণ হিসেবে ভিডিও সামনে এনেছেন ভিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ভিনিসিয়াস দেখিয়েছেন, তার সঙ্গে বর্ণবাদী আচরণ করে চলেছে সমর্থকদের একটি বড় অংশ। এসব ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উড়িয়ে দেয়ার কোনো সুযোগও দেখছেন না রিয়াল ফরোয়ার্ড।

ভিডিওর শিরোনামে লিখেছেন, ‘ঘরের মাঠের বাইরে প্রতিটি খেলা একটি করে অপ্রীতিকর ও বিস্ময়কর ঘটনার জন্ম দেয়। চলতি মৌসুমেই অনেকবার এমন হয়েছে। মৃত্যু কামনা থেকে শুরু করে প্রতীকী পুতুলের ফাঁসি, সঙ্গে আমাকে নিয়ে অপরাধীদের চিৎকার, সবকিছুই রেকর্ড করা হয়েছে।’

Banglabid

‘কিন্তু একটা বক্তব্য প্রায়ই শুনতে হয়, এসব নাকি বিচ্ছিন্ন ঘটনা। না, এগুলো কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়। স্পেনের বেশ কয়েকটি শহরে, এমনকি একটি টেলিভিশন প্রোগ্রামেও ছড়িয়ে থাকা ধারাবাহিক পর্ব।’

 

 

View this post on Instagram

 

A post shared by Vinicius Jr. (@vinijr)

Reneta

‘ভিডিওতে প্রমাণ রয়েছে। এখন যদি জিজ্ঞেস করি, বর্ণবাদীদের কতজনের নাম ও ছবি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে? নিজেই সহজ করার জন্য উত্তর দিচ্ছি- শূন্য। সেইসব মুখোশধারী ফুটবলপ্রেমীদের কেউই এরজন্য দুঃখ প্রকাশ করেনি এবং ক্ষমাও চাইতে হয়নি।’

‘এদের অপরাধী হিসেবে চিহ্নিত করতে কীসের কমতি? কেনো স্পন্সররা লা লিগা কর্তৃপক্ষকে প্রশ্নবিদ্ধ করে না? টেলিভিশন চ্যানেলগুলো কেনো এসব বর্বরতা সম্প্রচার বন্ধ করে না? সমস্যাটি খুবই গুরুতর। আমাকে দোষারোপ না করে অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর আইনি ব্যবস্থা নিন, অথবা আইন পরিবর্তন করুন। এরা ফুটবলপ্রেমী নয়, অমানুষ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফাবর্ণবাদভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুঃসময়ের আঁধার পেরিয়ে সুখের সাগরে নিউক্যাসল

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৩৫

পরবর্তী
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশের উন্নয়নের নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৩৫

নিরব ও কবীর সুমন একসঙ্গে ছবি, বইয়ের ঘরে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরবকে 'জীবনে দাগ কাটতে' বললেন কবীর সুমন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT