বিনোদন

নিজ ফ্ল্যাট থেকে রবীন্দ্রসংগীত গবেষকের পচাগলা মরদেহ উদ্ধার

বৃদ্ধ পুরুষের সাইড ভিউ, কালো চশমা পরা, ধূসর চুল ও দাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধ পুরুষের সাইড ভিউ, কালো চশমা পরা, ধূসর চুল ও দাড়ি, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে রবীন্দ্রসংগীত গবেষক মানস বসুর পচাগলা মরদেহ। রবিবার (৪ আগস্ট) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ছোটনীলপুর এলাকা একটি অ্যাপার্টমেন্ট থেকে তার দেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ফ্ল্যাটের কাছ থেকে পচা দুর্গন্ধ আসছিল। কোন প্রাণী মারা গেছে বলে প্রথমে ধারণা করেছিলেন স্থানীয় লোকজন। তবে গন্ধের তীব্রতা বাড়তে থাকায় ওই আবাসনের সিকিউরিটি গার্ড সন্দেহ করতে থাকেন। এরপরেই বোঝা যায় শিল্পীর ফ্ল্যাট থেকেই ওই দুর্গন্ধ আসছে।

পরবর্তীতে বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হলে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মানস বসুর পচাগলা দেহ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন মানস বসু।

গত শুক্রবার শেষ তার সঙ্গে কথা হয় স্থানীয়দের। দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

অ্যাপার্টমেন্ট এক বাসিন্দা জানান, শিল্পী মানস বসু রবীন্দ্র সংগীতের উপর পিএইচডি করেছিলেন। প্রচুর ছাত্র-ছাত্রী মাঝেমধ্যেই তার কাছে আসতো। কিছুদিন আগেই বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে তাকে বিশেষ অভ্যর্থনা দেওয়া হয়েছিল।

বাসিন্দার কথায়, ‘আমরা জানতাম, উনি ক্রনিক অ্যাজমা রোগে ভুগছিলেন। সেইজন্য ঠাণ্ডা থেকে দূরে থাকতেন। আমার সঙ্গে শুক্রবার শেষ ওনার কথা হয়। তখন স্বাভাবিক ছিলেন। দু’দিন ধরে বৃষ্টি হওয়ায় ভেবেছিলাম তিনি বাড়ি থেকে বের হননি।’- এই সময়

বিষয়:মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…