কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে কোটি টাকার ‌ভারতীয় পণ্যসহ আটক ৪

কিশোরগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ৪ জনের সঙ্গে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ৪ জনের সঙ্গে পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারের শুল্ককর ফাঁকি দিয়ে আনা এক কোটি পাঁচ লাখ ৬৬ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ চার চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার মাহমুদ খান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারির বিষয়টি জানার পর সত্যতা যাচাইয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালিখোলা বাজার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কুতুব উদ্দিনের গুদাম ঘর থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করাসহ মাসুক মিয়া, কুতুব উদ্দিন, আক্তার হোসেন ও আবু সিদ্দিককে আটক করা হয়।

এসময় ভারতীয় দুই হাজার ৯৬৮ পিস শাড়ী, ৩৯৯ পিস লেহেঙ্গা, ছোট বড় দুই হাজার ১৯২ পিস তেল, দুই হাজার ৫২০ পিস ফেইস ওয়াস, তিন হাজার ৩৬০ পিস এ্যান্টিসেপ্টিক আয়ুর্বেদিক ক্রিম, আট হাজার ৬৪০ পিস মেহেদিসহ নগদ ৪৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ বর্ডার এলাকা দিয়ে ভারতীয় এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে নৌ-পথে পাচারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হতো বলে জানান আটকরা। তাদের ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা করা হবে।

বিষয়:কিশোরগঞ্জ র‌্যাবের অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…