ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৫ সালে তাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ ২ ডিসেম্বর সোমবার ভারতে অবস্থিত রুশ দূতাবাসের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী বছর পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট।
তবে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে কী নিয়ে আলোচনা হবে তা এখন জানা যায়নি। এই প্রসঙ্গে একজন রুশ কুটনীতিবিদ জানিয়েছেন, আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পেয়েছি। অবশ্যই এটা একটা ইতিবাচক পদক্ষেপ।
২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত শুরু হয়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত নিরসনে ভারত বরাবরই ‘শান্তি ও কূটনীতির পক্ষে অবস্থান করেছে। পুতিন ও নরেন্দ্র মোদি নিয়মিত যোগাযোগও রেখেছেন। প্রতি দু’মাসে একবার তাদের মধ্যে কথা হয়।







