চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতদিন আছি অভিনয় করে যাবো: পূর্ণিমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

একযুগ আগেও পূর্ণিমা ছিলেন প্রথমসারীর নায়িকা। মান্না, রিয়াজ, শাকিব খানদের সঙ্গে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। সিনেমা কম করলেও উপস্থাপনায় জুড়ি নেই এই অভিনেত্রীর।

অভিনয়-উপস্থাপনা কোনটি বেশী উপভোগ করেন? জানতে চাইলে এক কথায় পূর্ণিমা বলেন, অভিনয়।

তার মুখের কথা, ‘অভিনয় থেকে আমার জন্ম। মানুষ আমাকে অভিনয় দিয়ে চেনে। তবে আমি অভিনয় খুব ভালো পারি এটা বলবো না, কিন্তু আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করে যাচ্ছি। যতদিন আছি অভিনয় করে যাবো। হয়তো আরও নতুন নতুন চরিত্রের সঙ্গে সামনে পরিচিত হতে পারবো।’

রুপালি পর্দার সাড়া জাগানো নায়িকা পূর্ণিমা। তার সমসাময়িক অনেকে হারিয়ে গেলেও তিনি এখনও তার গ্ল্যামার ও তারকাখ্যাতি দিয়ে নিজেকে ধরে রেখেছেন। রবিবার এই অভিনেত্রী শুটিং শেষ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর।

ক্যারিয়ারে এই প্রথম ওয়েব সিরিজ ও পুলিশ চরিত্রে অভিনয় করলেন পূর্ণিমা। তিনি বললেন, এতে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি, পুলিশ চরিত্র।

Reneta

‘অমির অনেক কাজ দেখেছি, পরিচালক হিসেবে সে জনপ্রিয়। তাকে বলা হয় মিলিনিয়ার ডিরেক্টর! তার কাজ ভালো লাগে। সে আমাকে অফার করলে চরিত্র শুনে বুঝলাম প্রাধান্য আছে। খুবই ইন্টারেস্টিং কিছু পাবে দর্শক। শুটিং অভিজ্ঞতাও দারুণ। ভবিষ্যতে যদি ব্যাটেবলে মেলে আবার কাজ হবে।’

পূর্ণিমা বলেন, আমি কম কাজ করি না, তবে সবসময় বেছে বেছে কাজ করি। এখন পরিবার, মেয়ের স্কুল মেইনটেন্ট করতে হয়। পাশাপাশি শুটিংও করতে হয়। এতে একটু ঝামেলাও হয়। এই কারণে ভালো কাজের অফার এলে ব্যালেন্স করে হলেও করার চেষ্টা করি। তাই মাঝেমধ্যে একটু গ্যাপ যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিপূর্ণিমামান্নারিয়াজলিড বিনোদনশাকিব খানহোটেল রিল্যাক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT