বাংলাদেশ

পুনাককে ‘ব্র্যান্ড’ হিসেবে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান আইজিপির

আইজিপি পুাককে ব্র্যান্ড হিসেবে ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপি পুাককে ব্র্যান্ড হিসেবে ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুনাককে একটি ‘ব্র্যান্ড’ হিসেবে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, পুনাক নিজস্ব পরিচয়ে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় কেন্দ্রীয় পুনাক ভবনে পুনাকের সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং পুনাক ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, পুনাকের সমাজসেবামূলক কার্যক্রম জনগণের মাঝে প্রশংসনীয় হয়েছে। পুনাকের পণ্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। তিনি দেশব্যাপী পুনাকের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি পুনাককে একটি ‘ব্র্যান্ড’ হিসেবে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক ওয়েবসাইটের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যরা ছাড়াও সাধারণ মানুষ পুনাক সম্পর্কে জানতে পারবেন। এ ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন সমাজ কল্যাণ ও সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি বলেন, পুনাক সদস্যাদের দায়িত্বশীলতা ও দক্ষতার ফলে পুনাক এগিয়ে যাচ্ছে। পুনাক ভবনের আধুনিকায়নের মাধ্যমে সুন্দর কর্মপরিবেশ তৈরি করা হয়েছে।

আইজিপি আনুষ্ঠানিকভাবে পুনাকের ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি পুনাক শো রুম ও বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

বিষয়:পুনাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…