চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনাকের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
স্বাস্থ্য
A A
পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে জরায়ুমুখ ক্যান্সার টিকাদান উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার ৫ নভেম্বর সকালে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সহ-সভানেত্রী আফরোজা পারভীন, সহ-সভানেত্রী প্রথমা রহমান সিদ্দিকী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. ফাতেমা জেসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার উপস্থিত ছিলেন।

Banglabid

প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী বলেন, বাংলাদেশে মেয়েদের স্তন ক্যান্সার, সারভেইকেল ক্যান্সার উদ্বেগজনক হারে বাড়ছে। লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

বাংলাদেশ সরকার জরায়ুমুখ ক্যান্সারজনিত মৃত্যুহার কমানোর উদ্দেশ্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে এবং এটি ইপিআই শিডিউলের আওতাভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সরকারের এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় পুনাক সদস্য ও তাদের কন্যা সন্তান ও স্টাফ যাদের বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশ তাদেরকে এইচপিভি টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ কার্যক্রম আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে এবং এর আওতায় ১০০ জন পুনাক সদস্যদকে এইচপিভি টিকা দেওয়া হবে ।

Reneta

বাংলাদেশে নারীদের জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। এ ক্যান্সার এইচপিভি নামক ভাইরাস দ্বারা সংগঠিত হয়। ২০১৮ সালের ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এর তথ্যমতে বাংলাদেশের প্রতিবছর ১২ হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় সাড়ে ৬ হাজার নারী মারা যান। অথচ জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ ও নিরাময় যোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরায়ুমুখ ক্যান্সারটিকাদান কর্মসূচীপুনাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT