বাংলাদেশ

জুলাই বিপ্লবে আহতদেরকে পুনাকের আর্থিক সহায়তা

আহতদের জন্য অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আহতদের জন্য অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এক ব্যক্তি আহত ব্যক্তির হাতে অর্থের চেক তুলে দিচ্ছেন, অন্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতাকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

আজ রোববার বিকেলে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ২৫০ জন ছাত্র-জনতাকে দেখতে যান।

এ সময় তিনি তাদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। তিনি তাদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলাপ করেন।

পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর প্রমুখ এবং কর্তব্যরত চিকিৎসগণ এ সময় উপস্থিত ছিলেন।

পুনাক শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নানাভাবে সহায়তা প্রদান করে আসছে।

বিষয়:আর্থিক সহায়তা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পুনাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…