চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে আসলে ভ্লাহোভিচের ‘তিন আঙুল কেটে দেবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আলোচনায় আছে সিরি আ’র ক্লাব জুভেন্টাস ছেড়ে পিএসজিতে আসবেন দুসান ভ্লাহোভিচ। ফরাসি চ্যাম্পিয়নদের জার্সিতে অনেক সমর্থকই দেখতে চাচ্ছেন না সার্বিয়ান ফরোয়ার্ডকে। চুক্তি হওয়ার আগেই বার্তা দেয়া হচ্ছে, পিএসজিতে আসলে তিন আঙুল কেটে দেয়া হবে দুসানের।

পিএসজির অন্যতম সেরা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে চলে যেতে চান এমন খবর প্রকাশ্যই। দলকে শক্তিশালী করতে বিকল্প ভাবা হচ্ছে ভ্লাহোভিচকে। এই বিষয়টি মেনে নিতে পারছেন না পিএসজি সমর্থকগোষ্ঠী।

ভক্তদের দাবি, পিএসজিতে ভ্লাহোভিচ আসলে তিনি ভুল ক্যারিয়ারের দিকে পা বাড়াবেন। যে কারণে ফ্রান্সের রাজধানীতে সমর্থকদের একটি অংশ একত্রিত হয়ে ভ্লাহোভিচকে দিয়েছেন বার্তা। পার্ক ডে প্রিন্সেসে দেখতে চান না ২৩ বর্ষী ফরোয়ার্ডকে।

রীতিমতো হুমকি দিয়ে ব্যানারে লিখেছে সমবেত গ্রুপটি, ‘আপনি যদি এখানে আসেন, তবে আমরা আপনার তিনটি আঙুল কেটে ফেলব।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, সার্বিয়ার সঙ্গে একটি ম্যাচের পর ভ্লাহোভিচ তিন আঙুল দেখিয়েছিলেন। কসোভোর উপর সার্বিয়ার আধিপত্য বোঝানোর জন্যই মূলত তিন আঙুল দেখান সার্বিয়ানরা। ফরাসি সমর্থকরা রাজনৈতিক কারণে এমন বার্তা না দিলেও এটা পরিষ্কার যে, এমবাপের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না বলেই নতুন কাউকে মানতে পারছেন না।

ফিওরেন্টিনা থেকে গত মৌসুমে চার বছরের চুক্তিতে তুরিনের বুড়িদের সঙ্গে যোগ দিয়েছেন ভ্লাহোভিচ। ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল করেছেন ও সতীর্থকে দিয়ে গোল করাতে সহায়তা করেছেন চারটিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসপিএসজিভ্লাহোভিচলিগ ওয়ানলিড স্পোর্টসসার্বিয়াসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT