চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুয়োধ্বনিতে এমবাপেকে বিদায় জানাল পিএসজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৩, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের বিশ্বজয়ী ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের ঘরের মাঠে বিদায় সুখকর হল না পিএসজি জার্সিতে। পার্ক ডে প্রিন্সেসে হারের মধ্য দিয়ে শেষ করতে হয়েছে ২৫ বর্ষী তারকাকে। সাথে চিরচেনা সমর্থকদের একাংশ দুয়োধ্বনিও দিয়েছে তাকে।

গত সপ্তাহে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা। সে হিসেবে ১২মে তুলুজের বিপক্ষে ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতার। যে ম্যাচে খেলতে নেমে গোল করলেও এমবাপেরা হেরেছেন ৩-১ ব্যবধানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে সমর্থকদের একাংশ দুয়োধ্বনি দিচ্ছে এমবাপেকে। দুর্ভাগ্যজনক যে, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের বিদায়ী ম্যাচের সময়ও একই ঘটনা ঘটেছিল।

লিগ চ্যাম্পিয়নদের পরাজয় নিয়ে ফরোয়ার্ড ওসমানে ডেম্বলে বলেছেন, ‘এ পরাজয় কিছুটা হলেও আমাদের উদযাপনকে নষ্ট করে দিয়েছে। যদি চ্যাম্পিয়ন হন, ঘরের মাঠে দর্শকদের সামনে এমন পরাজয় সবসময় হতাশাজনক মনে হবে।’

‘আমাদের এখনও কাপ ফাইনাল বাকি, যেটা অনেক বড় ম্যাচ। আমাদের এখন শতভাগ দিতে হবে এবং পিএসজিকে ভালোভাবে উপস্থাপন করতে হবে।’

পিএসজির সাথে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হলেও তিনি কোন ক্লাবে যাচ্ছেন সেটি জানাননি। আলোচনা লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের শক্তি বাড়াতে স্পেন যাচ্ছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেটুলুজনেইমারপিএসজিফ্রান্সমেসিরিয়াললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT