ফুটবল

পিএসজির সঙ্গে চুক্তি বাড়ালেন মার্কুইনহোস

পিএসজির ফুটবলার মার্কুইনহোস, নতুন চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির ফুটবলার মার্কুইনহোস নতুন চুক্তি স্বাক্ষর করছেন, পেছনে দর্শক ও দলের অন্যান্য খেলোয়াড় দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোস পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। ২০১৩ সালে তিনি ইতালিয়ান ক্লাব রোমা থেকে ফরাসি জায়ান্টদের ডেরায় যোগ দিয়েছিলেন।

ফ্রেঞ্চ ক্লাবটি তাদের বিবৃতিতে বলেছে, ‘২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ২৯ বর্ষী ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে রেড এবং ব্লু তাদের দুঃসাহসিক অভিযান চালিয়ে যাবে।’

পিএসজিতে আসার পর অপরিহার্য সদস্য হয়ে ওঠা মার্কুইনহোস বলেন, ‘আমি এই চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিতে পেরে ভীষণ খুশি আর গর্বিত। আমার জন্য এটি বিশেষ মুহূর্ত। বিশ্বাস করি যে আমরা আগামী বছরগুলোতে একসঙ্গে দারুণ সবকিছু অর্জন করতে থাকব।’

লিগ ওয়ান চ্যাম্পিয়নদের কোচ ক্রিস্তোফ গালতিয়ের সংবাদ সম্মেলনে ক্লাবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি দৃষ্টান্ত।

‘ক্লাবের জন্য, কোচ হিসেবে আমার জন্য এবং ভক্তদের জন্য খুবই ভালো খবর। মার্কুইনহোস এখানে ১০ মৌসুম শেষ করেছেন। তিনি বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডারদের একজন। প্রত্যেকের কাছে এটি শক্তিশালী সংকেত প্রেরণ করছে।’

বিষয়:চুক্তি পিএসজি ব্রাজিল মার্কুইনহোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…