চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অরের ‘দাবিদার’ ডেম্বেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ট্রেবল শিরোপাজয়ী পিএসজির হয়ে সদ্যগত মৌসুমটা দারুণ কাটিয়েছেন উসমানে ডেম্বেলে। প্যারিসের দলটির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফরাসি তারকা। এই তারকা ফরোয়ার্ডকে এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে রাখলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তার বিশ্বাস, ‘প্রতিদ্বন্দ্বী’ লামিন ইয়ামালকে টপকে স্বীকৃতিটি পাবেন ফরাসি রাইট-উইঙ্গার।

সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে পিএসজির হয়ে ৪৯ ম্যাচে ৩৩ গোল করেছেন ২৮ বর্ষী ডেম্বেলে। নামের পাশে আছে ১৫ অ্যাসিস্ট। ফরাসি ক্লাবটির হয়ে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অনেক বড় অবদান রেখেছেন তিনি। দলটির আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে ১৫ ম্যাচ খেলে করেছেন ৮ গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ৬টি। আসরে তার চেয়ে বেশি গোল করতে পারেননি পিএসজির আর কেউ। ধারাবাহিক পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

নেশনস লিগের সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে ডেম্বেলে ও ইয়ামালকে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেছেন, ‘এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি দাবিদার ২৪ বর্ষী ডেম্বেলেই।’

‘যেহেতু সে ফরাসি এবং মৌসুমটা যেভাবে উদযাপন করছে, (ব্যালন ডি’র লড়াইয়ে) অবশ্যই আমার ভোট তার পক্ষে। চলমান নেশনস লিগ এখানে কিছুটা ভূমিকা রাখতে পারে, ক্লাব বিশ্বকাপও। যদি আমাকে বেছে নিতে হয়, আমি নিশ্চিতভাবেই উসমানকে বেছে নেব।’

‘স্প্যানিয়ার্ডরা কী ভাবছে, এ বিষয়ে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না তারা একই কথা বলবে। তবে মৌসুমটা যেভাবে কাটাচ্ছে উসমান, পরিষ্কারভাবে এগিয়ে সে এবং পুরস্কারটি তার প্রাপ্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেম্বেলেদেশমনেশন্স লিগপিএসজিফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT