ফুটবল

পিএসজির ৬ জনই যেতে পারছেন না ব্যালন ডি’অরে

পিএসজির খেলোয়াড়রা ব্যালন ডি’অর প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা ব্যালন ডি’অর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন না।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লিগ ওয়ানে সোমবার রাতে পিএসজি মাঠে নামবে মার্শেইয়ের বিপক্ষে। একই সময়ে ফ্রান্সের প্যারিস থিয়েটার ডু সারলেটে বসবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। সেখানে যোগ দিতে যাচ্ছেন ওসমানে ডেম্বেলে, রুবেন নেভেস ও ডেসিয়ার ডুই। তিনজনই আছেন চোটে। তবে মনোনয়ন পাওয়া দলটির আরও ৬ জন যেতে পারছেন না।

ফ্রান্সের ফুটবলে আইন আছে, এমন অবস্থায় পিএসজির স্কোয়াডে যারা আছেন তারা যেতে পারবেন না অনুষ্ঠানে। যেখানে ছেলেদের মনোনয়নে চোট পাওয়া উপরের তিনজনসহ আরও আছেন আশরাফ হাকিমি, খিভিচা কাভারতস্কখেলিয়া, নুনো মেন্ডেস, ফ্যাবিয়ান রুইজ ও ভিতিনহা।

ডেম্বেলে বলেছেন, ‘চার ট্রফি জয় সঙ্গে অনেক গোল ও অ্যাসিস্ট। স্বাভাবিকভাবেই যারা পুরস্কারটি গ্রহণ করতে যাবেন তাদের পাশে নিজেকে দেখতে পাবো, ব্যালন ডি’অরের ভার অনেকবেশি। এটি অনেক গুরুত্ব বহন করে।’

ডুই ও নেভেস দুজনই অবশ্য ২০২৫ কোপা ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন। যা স্পেনিয়ার্ড লামিন ইয়ামাল পেয়েছেন টানা দুবছর।

অবশ্য তাদের কোচ লুইস এনরিকেও সেরা কোচের পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে। স্পেনিয়ার্ড কোচেরও সুযোগ থাকছে না অনুষ্ঠানে অংশ নেয়ার।

বিষয়:ডেম্বেলে পিএসজি ব্যালন ডি”অর লিগ ওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…