ভোগান্তি, হয়রানি ও প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ।
আজ (১৩ সেপ্টেম্বর) শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই বিক্ষোভ করে সমাবেশের নেতৃবৃন্দরা বলেন, বরিশাল বিদ্যুৎ বিভাগ প্রি-পেইড মিটার স্থাপন শুরু করেছে। দেশের বিভিন্ন শহরে প্রি-পেইড মিটার ব্যবহারকারীরা ভোগান্তি পোহাচ্ছেন। এটি যারা ব্যবহার করছে তারা হয়রানির শিকার হচ্ছেন।
পাশাপাশি শেখ হাসিনার কোন প্রজেক্ট এদেশে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারী দেন তারা। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান নেতৃবৃন্দরা। এই মিটার বাতিল করা না হলে কঠের কর্মসূচির ঘোষণাও দেন তারা। পরে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুর রশিদ নিলু, সদস্য মো. কাওসার হোসেন পলাশ, গোলাপ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রাইদুই ইসলাম সাকিবসহ অনেকে।








