বিনোদন

‘বাংলা ভাষার জন্য যে কোনও লড়াই করতে হয়, আমরা করব’

ভারতে বাংলা ভাষা নিয়ে বিতর্কে এবার সরব প্রসেনজিৎ চ্যাটার্জী

জনপ্রিয় রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিল্লি, রাজস্থান, ওড়িশা, ছত্তিসগড়, মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্য়ে বাংলায় কথা বলায় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একাংশকে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে!

রবিবার তৃণমূল দাবি করেছে, দিল্লি পুলিশ বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে অপমান করেছে!

এই নিয়ে গর্জে উঠেছেন যা ঘিরে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য়নীতি! ভোটের আগে এই ইস্যুকে পুঁজি করে বিজেপির বিরুদ্ধে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গের তৃণমূল।

বাংলা ভাষায় যারা কথা বলে তারা কী অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সমাজমাধ্যমে এ নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার সরব তৃণমূলের রাজনীতিবিদরা।

আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সদ্য একটি অনুষ্ঠানে বাংলা ভাষা বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, “ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন। আমি বলতে পারি, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনও লড়াই করতে হয়, আমরা করব।”

বিষয়:তৃণমূল পুলিশ প্রসেনজিৎ বাংলা বাংলা ভাষা বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…