চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’র টিকিট সংকট, সিনেপ্লেক্সে শো বাড়ানোর দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৩
বিনোদন
A A

দেশব্যাপী সিনেমা হলগুলোতে ঈদের সিনেমা দেখার ধুম পড়েছে। রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতেও একই অবস্থা! সোমবার বিকেল সোয়া ৪টায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে রাজ্যের ভিড়! কাউন্টারের সামনে দর্শকের দীর্ঘ সারি। রীতিমত দাঁড়ানোরও ঠাঁই নেই!

দর্শকের সাথে কথা বলে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় ‘প্রিয়তমা’র শো দেখতেই দর্শকের ভিড়। লাইনে দাঁড়ানো বেশীর ভাগই সিনেপ্লেক্সের ওয়েব সাইট থেকে অগ্রিম টিকিট বুকিং দিয়েছেন, কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতেই দাঁড়িয়েছেন তারা! আবার অনেকে লাইনে দাঁড়িয়েছেন মঙ্গলবার, বুধবারের টিকিটের জন্য!

তবে বেশীর ভাগ দর্শককেই অগ্রিম টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে আসতে দেখা গেছে। জানা যায়, বসুন্ধরা সিনেপ্লেক্সে দৈনিক মাত্র ৪টি শো চলছে ‘প্রিয়তমা’র। সোমবারের সবগুলো শো’র অগ্রিম টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। এসময় দর্শকরা ক্ষোভ প্রকাশ করে সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র আরও কিছু শো বাড়ানোর দাবি রাখেন।

বিকেল ৪টার দিকে স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইটে ভিজিট করে দেখা যায়, সোমবার ৪টা ৩৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বসুন্ধরা শাখায় কোনো আসন ফাঁকা নেই। সব বুকড। শুধু সোমবার নয়, মঙ্গলবার (৪ জুলাই) এই প্রেক্ষাগৃহে সকাল ১১টা ৫ মিনিট, দুপুর ২টা ১ মিনিট, বিকেল ৪টা ৩৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ‘প্রিয়তমা’র চারটি শো চলবে, কিন্তু কোনো শো’র আসন ফাঁকা নেই। সব অগ্রিম টিকিট কাটা হয়ে গেছে।

সোমবার বিকেলে সরেজমিনে এসব কারণ দেখিয়েই ‘প্রিয়তমা’র টিকিট না পাওয়া দর্শকদের একাংশ এই প্রতিবেদকের কাছে অভিযোগের সুরে প্রশ্ন রাখেন, ‘প্রিয়তমা’র এতো কাটতি থাকার পরেও সিনেপ্লেক্সে কেন শো বাড়ানো হচ্ছে না? এমন যদি হতো, সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র দর্শক নেই, তাহলে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যেত!

স্ত্রীকে নিয়ে খিলগাঁও থেকে আসা মো. শাহীন বলেন, ‘প্রিয়তমা’র রিভিউ সবচেয়ে ভালো এজন্য স্ত্রীকে নিয়ে দেখতে এসেছিলাম। কিন্তু টিকিট পেলাম না। আমাদের মতো অনেকেই অনলাইনে টিকেট কাটায় অভ্যস্ত না। তারা বেশী সমস্যায় পড়েছেন। এই যেমন আমি এসে টিকিট পেলাম না। তিনদিন পরের টিকিট নিলাম।

Reneta

মোহাম্মদপুর থেকে আসা শিক্ষিকা তাসনিমা কাদের তার স্বামী সন্তান নিয়ে ‘প্রিয়তমা’ দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছিলেন। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাকিবের বৃদ্ধ লুক দেখে ‘প্রিয়তমা’ দেখতে এসেছিলাম। কিন্তু টিকেট না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এটা প্রত্যাশা ছিল না। যেহেতু টিকিট পাইনি তাই প্রিয়তমার পোস্টারের সঙ্গে ছবি তুলেছি!

সিরাজগঞ্জ থেকে ঢাকায় বোনের বাড়িতে বেড়াতে আসা আঞ্জুমান আরা স্টার সিনেপ্লেক্সে বিকেল ৪টা ৩৫ এর শোতে বোনসহ চারজনকে নিয়ে ‘প্রিয়তমা’ দেখতে এসেছিলেন। প্রায় এক ঘণ্টা কাউন্টারের সামনে রিকোয়েস্ট করেও টিকিট পাননি। আঞ্জুমান আরা বলেন, টিকেট চাহিদা এত জানলে আসতাম না!

টাঙ্গাইল, বরিশাল, চাঁদপুর, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে শাকিব খানের ভক্তরা (শাকিবিয়ান) আসেন সোমবার বিকেলে ‘প্রিয়তমা’ দেখতে। তারা একত্রিত হয়ে ‘প্রিয়তমা’র পক্ষে কেক কাটেন এবং ব্যানার হাতে নিয়ে প্রিয়তমা ও শাকিব খানকে নিয়ে শ্লোগান দিতে দিতে বলেন, ‘স্টার সিনেপ্লেক্সে প্রিয়তমার শো বাড়ানো উচিত’। বলেন, শত শত মানুষ প্রতিদিন প্রিয়তমা দেখতে না পেয়ে ফিরে যাচ্ছেন। তাই চাহিদা শীর্ষে থাকা ছবিটির শো বাড়ানো উচিত।

পরিচালক হিমেল আশরাফ বলেন, আমার ভালো ছবি বানানোর প্রমিজ ছিল। সেটা আমি করার চেষ্টা করেছি। প্রতিদিন শতশত মানুষ টিকিট পাচ্ছে না এটা আমিও খেয়াল করছি। যারা টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন তাদের জন্য আমার খারাপ লাগছে। তবে আমি মনে করি, প্রিয়তমা যারা দেখার, তারা যে কোনোভাবে দেখে নিচ্ছে। সিনেপ্লেক্স একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। তারা যেটা করছে সেখানে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার কোনো সুযোগ নেই।

হিমেল আশরাফ বলেন, যেভাবে সারাদেশের মানুষ ভালোবাসা দিচ্ছে আমার মনে হচ্ছে দীর্ঘদিন ‘প্রিয়তমা’ চলবে। যেখানে টিকিট পাওয়া যাচ্ছে সেখান থেকে দর্শকদের দেখার আহ্বান জানাচ্ছি।

ঈদের দিন থেকে দেশের ১০৭ সিনেমা হল চলছে ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ছবি ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল, এলিনা শাম্মী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দর্শকপ্রিয়তমালিড বিনোদনশাকিবশাকিব খানশোসিনেপ্লেক্সসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT