বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (১১ জুন) বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্মারক ডাকটিকিটটি অবমুক্ত করেন। একই অনুষ্ঠানে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এসময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ।
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও ডাটা কার্ড সংগ্রাহক এবং ক্রীড়াপ্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।






