বিনোদন

ঘরে বসেই দেখা যাবে রাফীর সেই ‘প্রেশার কুকার’

ঘরে বসেই দেখা যাবে রাফীর সেই ‘প্রেশার কুকার’

সবশেষ ঈদে মুক্তি পেয়ে দর্শকপ্রশংসা ও ইতিবাচক আলোচনায় দুটোই জুটেছে, বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি! বলছি নির্মাতা রায়হান রাফী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘প্রেশার কুকার’ এর কথা!

বড়পর্দার আলোচিত সিনেমাটি এবার ঘরে বসে দেখার সুযোগ! কারণ সিনেমাটি এবার আসছে ওটিটি প্লাটফর্মে।

‘প্রেশার কুকার’ স্ট্রিমিংয়ের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ। প্লাটফর্মটি জানিয়েছে, আগামী ৮ অক্টোবর থেকে দেখা যাবে সিনেমাটি।

ওটিটিতে স্ট্রিমিংয়ের ঘোষণা দিয়ে হইচই জানিয়েছে,“ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?”

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, বুবলী, মারিয়াসহ বহু গুণী অভিনয়শিল্পী।

বিষয়:ইমপ্রেস টেলিফিল্ম ওটিটি নাজিফা তুষি প্রেশার কুকার বুবলী মারিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…