চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার ‘নোনা পানি’র বাংলাদেশ প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
নাচের দৃশ্যে তিন নারী, পুরনো বাড়ির সামনে, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ দিনব্যাপী শুরু হওয়া দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে শুক্রবার সন্ধ্যায় থাকছে সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’ চলচ্চিত্রটির বাংলাদেশ প্রিমিয়ার। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন নির্মাতা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ছবিটি দেখতে পারবেন দর্শক। গেল বছর ছবিটি কলকাতা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব, জাফনা আন্তজার্তিক সিনেমা উৎসব এবং মুম্বাইয়ের থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত, প্রসংশিত ও পুরস্কৃত হয়।

বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েশন্ লি. প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে যাদের গল্প সিনেমায় তেমন ভাবে উঠে আসে না। এমনটাই মনে করছেন নির্মাতা।

‘নোনা পানি’ চলচ্চিত্রের পরিচালক সৈয়দা নিগার বানু বলেন, ‘নোনা পানি টিমের জন্য এটা খুবই আনন্দের যে, ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব মধ্য দিয়ে চলচ্চিত্রটি ‘বাংলাদেশ সিনেমা’-র যাত্রা শুরু করল। আমরা আশা করছি, বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন নোনা পানি দেশের সাধারণ মানুষের না-বলা গল্পটি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবে।’

নেহাল কোরেয়েশীর চিত্রগ্রহণে ‘নোনা পানি’র সংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। ২ঘণ্টা ব্যাপ্তীর এই ছবিতে অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমূখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়ন্ত চট্টোপাধ্যায়জয়িতা মহলনাবিশঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবপ্রিমিয়ারপ্রিমিয়ার শোবাংলাদেশ প্যানোরমাবাংলাদেশ প্রিমিয়ারবীণারাকিবুল হক রিপনরুবল লোদীলকিস বানুলিড বিনোদনসিনেমাসৈয়দা নিগার বানু
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT