‘আমি কোন জাদুকর নই’ বলছেন ম্যানসিটি কোচ

প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হলেও, হঠাৎ মাঝপথে এসে ছন্দপতন ম্যানচেস্টার সিটির। মৌসুমে প্রথমদিকে টানা আট ম্যাচে জয় পেয়েছিল। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে ৯০ মিনিটে ক্লাবটির জয় কেবল একটিতে। অবশ্য দলের এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না সিটি কোচ এনজো মারেস্কা।
রোববার প্রিমিয়ার লিগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হবে ম্যানসিটি। ম্যাচটি হারলে সিটিজেনদের শিরোপা লড়াইয়ের যাত্রায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এদিকে মিকেল আর্তেতার শিষ্যরা টেবিল টপার। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন সিটি কোচ মারেস্কা। তিনি বলেছেন, ‘আমার মতে, এর কারণ হলো আমরা মাত্র চার মাস ধরে একসঙ্গে কাজ করছি। একটি পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজন হয়। টানা সাত জয়, চ্যাম্পিয়ন্স লিগসহ আট। এর কারণেই মনে হয়েছে সিটির হয়তো কোন পরিবর্তনের প্রয়োজন নেই। কিন্তু আমি অনেকবারই বলেছি আমি কোন জাদুকর নই। একটি রূপান্তর প্রক্রিয়া চলছে। আর এটি খুবই স্বাভাবিক।’
‘দলে আট নয়জন নতুন খেলোয়াড় এসেছেন। নতুন কোচও, তাই সময়ের প্রয়োজন। অন্যান্য ক্লাবের দিকে তাকালেই বোঝা যায়, রূপান্তর প্রক্রিয়ার সময় পরিস্থিতি কতটা জটিল হতে পারে। আমার কাছে এটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। আমি পুরোপুরি শান্ত আছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’





