ফুটবল

বড় জয়ে শীর্ষে রিয়াল, পয়েন্ট হারিয়েছে আর্সেনাল-ডর্টমুন্ড ও ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগ

বড় জয়ে শীর্ষে রিয়াল, পয়েন্ট হারিয়েছে আর্সেনাল-ডর্টমুন্ড ও ম্যানসিটি

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে লিগপর্বের পঞ্চম রাউন্ডে পিএসভি আইন্দোহভেনের বিপক্ষে বড় জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির বিপক্ষে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। জয়ে পেয়েছে সেস ফ্যাব্রেগাসের কোমো। জিতেছে বোডো/গ্লিমটও।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-১ গোলের বড় জয় পেলেও রিয়ালের শুরুটা ছিল ছন্দহীন। প্রথামার্ধ শেষ করে ১-০ গোলে পিছিয়ে। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পিএসভির ইভান পেরিসিচ। বিরতি থেকে ফিরে দানবীয় রূপ ধারণ করে লস ব্লাঙ্কোসরা। সফরকারীদের জালে গোল উৎসবে মেতে ওঠেন জুড বেলিংহ্যাম, কাইলিয়ান এমবাপে। ৫০ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ফেদেরিকো ভালভার্দে। ৬০ মিনিটে লিড এনে দেন জুড। ৬৪ এবং ৮৪ মিনিটে জোড়া গোল করেন ফরাসী তারকা এমবাপে। রিয়াল লিড নেয় ৪-১ গোলে। ৮৭ মিনিটে পঞ্চম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে ডর্টমুন্ডকে হারাতে পারেনি আর্সেনাল। ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ১০ম মিনিটে ভিক্টর গায়কোরেসের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৫৫ মিনিটে ম্যাক্সিমিলিয়ান বিয়েরারের গোলে সমতায় ফেরে জার্মান ক্লাবটি। পরে আর জালের দেখা পায়নি কোন দল।

ইংল্যান্ডের মাটিতে আরেক ইংলিশ জায়ান্টের ড্র। ইতিহাদে নাপোলির বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে রাস্মুস হয়লুন্দের গোলে লিড নেয় ইতালির ক্লাবটি। ৬৭ মিনিটে আইয়ুব বুয়াদ্দির গোলে সমতায় ফেরে সিটিজেনরা। ৭৬ মিনিটে আবারও লিড নেয় সফরকারীরা। গোল করেন নোয়া লাং। ৮৬ মিনিটে রায়ান চেরকির গোলে ম্যাচ ড্র করে সিটি।

ঘরের মাঠে ৫৭ মিনিটে লুইস মিলারের একমাত্র গোলে এইকে অ্যাথেন্সকে ১-০তে হারিয়েছে কোমো। আরবি লেইপজিগ ৩-১ গোলে জিতেছে লেন্সের বিপক্ষে। স্লোভান ব্রাতিস্লাভাকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল বেটিস। অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে গ্যালাতাসারেই ও ফেইনুর্দের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পোর্তো। অন্যদিকে ঘরের মাঠে অপ্রতিরোধ্য বোডো/গ্লিমট। এলএএসকের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা।

বিষয়:আর্সেনাল কোমো চ্যাম্পিয়ন্স লিগ নাপোলি বরুশিয়া ডর্টমুন্ড ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…