চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো পরিকল্পিত ছিল: কৃষ্ণা

অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে দ্বিতীয় দিন ছিলো দুদলের বোলারদের দখলে। ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলাররা তুলে নেন ১৫ উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১২৯ রানে দুই উইকেট হারানোর পর ব্যাটে নামেন জো রুট। তখনই বল হাতে আসেন ভারতীয় তারকা প্রসিদ কৃষ্ণা। রুটকে তিনি একের পর এক দুর্দান্ত ডেলিভারি করে যাচ্ছিলেন। এক পর্যায়ে ইংলিশ ব্যাটারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ভারতীয় পেসার। সেই ওভারেই রুটকে বলেছিলেন, ‘আজকে সুন্দর দেখাচ্ছে।’ তাতেই ক্ষেপে যান রুট, শুরু হয় বাকবিতণ্ডা।

ওভাল টেস্টের আগে থেকেই প্রসিদের পরিকল্পনায় ছিল রুটের সঙ্গে তর্কে জড়াবেন। ম্যাচের পর সেটি তিনি নিজেই স্বীকার করেছেন। তবে এতো অল্পকথায় রুটের কাছ থেকে প্রতিক্রিয়া আশা করেননি প্রসিদ। বোলিংয়ের নিজের আক্রমণাত্মক মনোভাবের কথাও স্বীকার করেন ডানহাতি পেসার।

প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া প্রসিদ বলেছেন, ‘আমি আশা করিনি রুট ক্ষেপে যাবে। কিন্তু এমন কিছু বলাতে তিনি এমন প্রতিক্রিয়া দেখাবেন সেটিও ভাবিনি। রুটকে শুধু বলেছিলাম তাকে সুন্দর দেখাচ্ছে, এতেই এমনটা ঘটেছে।’

ইংল্যান্ড সহকারি কোচ মারকাস থ্রেসকোটিক অবশ্য বিষয়টি সহজ করেই দেখছেন। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের হয়ে সিরিজে সবচেয়ে বেশি রান করা রুটকে উত্তেজিত করার যে পরিকল্পনা ছিল সেজন্য তেমন মাথা ব্যাথা নেই।’

‘রুটকে প্রসিদ সাজঘরে ফেরাতে চেয়েছিলেন, যা সব বোলাররাই চান। রুটকে বেশ কয়েক ম্যাচেই ভালো ব্যাটিং করতে দেখা গেছে। এটাই স্বাভিকভাবেই পরিকল্পনার অংশ হতে পারে। রুট সাধারণত খুব শান্ত থাকে, হেসে-খেলে এমন পরিস্থিতি সামান দিয়ে দেন। তবে মাঝে মধ্যে নিজেকে সামাল দেয়া কঠিন হয়ে পড়ে এবং প্রতিক্রিয়া চলে আসে। যা সচরাচর হয় না। প্রত্যেকেই এমন পরিস্থিতি নিজেদের মতো সামাল দেন, তবে রুট এদিন প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছেন।’

শুক্রবার জো রুটকে ২৯ রানে ফেরান আরেক পেসার মোহাম্মাদ সিরাজ। তাতে টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের তালিকায় টেন্ডুলকারকে ছাড়িয়ে যান। ইংল্যান্ডে ৭,২২০ রান করে এই তালিকার দুইয়ে এখন রুট। তিনে নেমে যাওয়া টেন্ডুলকার ভারতের মাটিতে করেছেন ৭,২১৬ রান। শীর্ষে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ঘরের মাটিতে সর্বোচ্চ ৭,৫৭৮ রান করেছেন।

Reneta

ওভালে টসে হেরে আগে ব্যাটে নেমে ২২৪ রানে থামে ভারতের প্রথম ইনিংস। জবাবে ইংলিশরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে দুই উইকেট হারায় ভারত। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ নির্ধারনি ম্যাচে ৫২ রানে এগিয়ে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজো রুটপ্রসিদ কৃষ্ণাভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT