বাংলাদেশ

তিস্তা প্রকল্প ও শেখ হাসিনাকে ফেরানো বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তিস্তা প্রকল্প ও শেখ হাসিনার বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা তিস্তা প্রকল্প ও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কথা বলছেন, মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত ও চীনের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।

আজ (৮ এপ্রিল) মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও ওপেন আছে এবং পানি সম্পদ মন্ত্রণালয় তাদের সাথে কাজ করতে প্রস্তুত, যাদের সাথেই সহযোগিতা ভালো পাওয়া যাবে।

তৌহিদ হোসেন জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি, তবে বাংলাদেশ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য ফেরত চেয়েছে।

দ্বিপাক্ষিক আলোচনা সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সম্পর্কের ভিত্তি দেশের সাথে মানুষের সাথে, কোন দলের সাথে নয়।

ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে ভাংচুর-লুটপাট বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের যারা ভালো চায় না, তারাই পরিকল্পিতভাবে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হিসেবে লুটপাট চালিয়েছে। বিনিয়োগ সম্মেলন চলাকালীন এমন ধরনের কার্যক্রম পরিকল্পিত। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।

এছাড়া, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী চলতি মাসেই ঢাকা সফর করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে এবং রাখাইনে চলমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

বিষয়:চীন পররাষ্ট্র উপদেষ্টা ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…