বগুড়া চলচ্চিত্র উৎসবে শুক্রবার ইমপ্রেসের ‘পরী’
শুক্রবার দুপুর ১২টায় বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা 'পরী'

তিনজন মানুষ ধানক্ষেতের মধ্যে হাসিমুখে দাঁড়িয়ে সূর্যের আলোতে আনন্দ উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রাচীন জনপদের শহর বগুড়ায় পর্দা উঠলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। শুক্রবার দুপুর ১২টার স্লটে দর্শক দেখতে পারবেন ইমপ্রেস টেলিফিল্মের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘পরী’!
শিশুতোষ চলচ্চিত্র ‘পরী’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাশেদ শামীম স্যাম। এতে বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা ও মডেল-অভিনেত্রী মিম মানতাসা।
দু’জন পথশিশুর জীবনের গল্পের উপর ভিত্তি করে ‘পরী’র কাহিনি গড়ে উঠেছে। সিনেমার মূলভাবনা নির্মাতা স্যামের। সুমন মজুমদারের রচনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্যাম।
শিশুতোষ এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, দিলারা জামান, আবু হুরায়রা তানভীর, মোমেনা চৌধুরী, সেতু আজাদ, লারা লোটাস, চিকন আলী, শিশুশিল্পী নওরীন, পিনন প্রমুখ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া চলচ্চিত্র উৎসব আয়োজকরা জানান, চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮ দেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের পর্দা নামবে শনিবার (১৭ ফেব্রুয়ারি)।






