চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনে ‘প্রত্যাশার চেয়ে ভালো’ সাড়া পেয়েছে ‘মাসুদ রানা’

বললেন ছবির প্রযোজক আবদুল আজিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৯, মে ২০২৬
বিনোদন
A A

ঈদুল আজহার দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই চরিত্র নিয়ে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’। মুক্তির প্রথম দিনেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস দেখে দারুণ আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

ঈদের দিন রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ, বিশেষ করে বসুন্ধরা সিনেপ্লেক্স পরিদর্শনে যান সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ। সঙ্গে ছিলেন ছবির শিল্পী-কলাকুশলীরাও। দর্শকদের প্রতিক্রিয়া দেখার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

সেখানে ‘মাসুদ রানা’ নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে আব্দুল আজিজ বলেন, প্রথম দিনের সাড়া প্রত্যাশার চেয়েও ভালো।

তার ভাষায়, “বিভিন্ন হল থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে আমরা খুবই আশাবাদী। প্রথম দিনের রেসপন্স আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। আমার বিশ্বাস, এবারের ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’।”

প্রযোজকের দাবি, সিনেমাটির গল্প, নির্মাণ, গান ও প্রযুক্তিগত দিক মিলিয়ে দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম হয়েছেন তারা। বিশেষ করে বাংলা সাহিত্যের জনপ্রিয় স্পাই চরিত্রকে বড় পর্দায় উপস্থাপন করার বিষয়টি ছিল বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ তারা সফলভাবেই মোকাবিলা করেছেন বলেও মনে করেন তিনি।

আব্দুল আজিজ বলেন,“কাজী আনোয়ার হোসেন স্যারের সৃষ্টি আমাদের সবার আবেগের জায়গা। সেই চরিত্রকে সম্মান রেখেই আমরা সিনেমাটি নির্মাণ করেছি। যারা বই পড়েছেন, তারা যেমন নস্টালজিয়া পাবেন, নতুন প্রজন্মও তেমনি আন্তর্জাতিক মানের একটি স্পাই থ্রিলারের স্বাদ পাবে।”

Reneta

দর্শকদের পরিবার নিয়ে হলে এসে সিনেমাটি দেখার আহ্বানও জানান এই প্রযোজক। এমনকি সিনেমা ভালো না লাগলে টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেন তিনি।
আব্দুল আজিজ বলেন, “যদি কোনো দর্শকের সিনেমাটি ভালো না লাগে, তাহলে টিকিটের গায়ে ‘ভালো লাগেনি’ লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠিয়ে দেবেন। আমরা সেই টিকিটের টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছি।”

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ নির্মাণ ‘মাসুদ রানা’। সিনেমাটি নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা এবং তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে রয়েছেন পূজা চেরী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজিজইমপ্রেসজাজমাসুদ রানালিড বিনোদনসিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

শত নাটকের ভিড়ে আলোচনায় ‘তোমাদের গল্প ২’

মে ২৯, ২০২৬

হজ ব্যবস্থাপনার শীর্ষ তালিকায় বাংলাদেশ

মে ২৯, ২০২৬
পশ্চিমবঙ্গে বামফ্রন্টের একটি জনসভা। সংগৃহীত ছবি।

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল বিরোধে বামপন্থীদের প্রত্যাবর্তনের সম্ভাবনা

মে ২৯, ২০২৬

শনিবার চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২৯, ২০২৬

শাহরুখ-আলিয়াদের আনফলো করে যা বললেন করণ

মে ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT