চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০২৬
বিনোদন
A A

চলমান ফুটবল বিশ্বকাপের উত্তাপে যখন মেতে উঠেছে গোটা দেশ, ঠিক তখনই ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে আইস্ক্রিন। বাংলাদেশের ফুটবলভিত্তিক দুই জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ এবং ‘জাগো’—এখন দেখা যাচ্ছে একমাত্র আইস্ক্রিনে।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে নির্মিত ‘দামাল’ পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। অন্যদিকে দেশের প্রথম পূর্ণাঙ্গ ফুটবলভিত্তিক চলচ্চিত্র হিসেবে পরিচিত ‘জাগো’ নির্মাণ করেছেন খিজির হায়াত খান। দুটি সিনেমাই ফুটবলের আবেগ, সংগ্রাম, দেশপ্রেম এবং অনুপ্রেরণার গল্পকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছে।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের উত্তেজনার পাশাপাশি যারা ফুটবলকে আরও গভীরভাবে অনুভব করতে চান, তাদের জন্য ‘দামাল’ ও ‘জাগো’ হতে পারে দারুণ দুটি পছন্দ। মাঠের রোমাঞ্চের সঙ্গে সিনেমার আবেগ মিলিয়ে ফুটবলের ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করা যাবে আইস্ক্রিনে।

২০২২ সালে মুক্তি পাওয়া তারকাবহুল ‘দামাল’-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মীম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমির মতো তারকারা। সিনেমায় একটি কাল্পনিক কাহিনী উপস্থাপন করা হয়েছে যা স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত, দলটি মুক্তিযুদ্ধের জন্য আন্তর্জাতিক সচেতনতা ও অর্থনৈতিক সমর্থন বাড়াতে ভারতজুড়ে সফর করে মোট ১৬টি প্রীতি ম্যাচে অংশ নেয়।

অন্যদিকে তরুণদের ফুটবল খেলা নিয়ে নির্মিত ‘জাগো’ মুক্তি পায় ২০১০ সালের ১৫ জানুয়ারি। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, তারিক আনাম খান, বিন্দু, আরিফিন শুভ, রওনক হাসান, ফারুক সোবহান নাঈম ও আরোও অনেকে।

ট্যাগ: আইস্ক্রিনইমপ্রেসওটিটিচ্যানেল আইজাগোদামালরায়হান রাফীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

পরবর্তী

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

পরবর্তী
আকাশে ঘন কালো মেঘ, শক্তিশালী বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে যেতে চায় পাকিস্তান

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT