বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিসিবি কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের জন্য বিসিবির কর্মকর্তাদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া বুধবার ৩১ ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ মঙ্গলবার ৩০ ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের জানান, এই শোকঘন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিষয়:৩ দিনের শোক এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়া বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সরকার বিএনপি চেয়ারপার্সন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…