চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মাসে অতিরিক্ত ওজন না কমালে নিতে হবে স্বেচ্ছা অবসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা গাছে দাঁড়িয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন মাসের মধ্যে ভারতের আসাম রাজ্যের পুলিশ সদস্যদের ভুঁড়ি এবং ওজন কমাতে বলা হয়েছে। তিন মাস পর শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। তাতে উত্তীর্ণ না হলে চাকরি চলে যাবে। অর্থাৎ সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে স্বেচ্ছায় অবসরে যেতে হবে।

মঙ্গলবার ১৬ মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, আসাম পুলিশের মহাপরিচালক জিপি সিং এক টুইট বার্তায় এই তথ্য জানান। টুইটে তিনি বলেন, তিন মাসের মধ্যে পুলিশদের অতিরিক্ত ওজন কমাতে হবে, না হলে নিতে হবে স্বেচ্ছায় অবসর।

পুলিশের মহাপরিচালক বলেন, পুলিশকে তাদের ফিটনেস নিয়ে কাজ করার জন্য তিন মাস সময় দেওয়া হবে, তারপর বডি মাস ইনডেক্স তথা বিএমআই রেকর্ড করা হবে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত আইপিএস এবং এপিএস অফিসারসহ সমস্ত আসাম পুলিশ সদস্যদের সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে। তারপর ১৫ দিনের মধ্যে বিএমআই মূল্যায়ন শুরু করা হবে।

তিনি বলেন, যারা স্থূল বিভাগে তথা বিএমআই ৩০ এর উপরে থাকবে, তাদের ওজন কমানোর জন্য আরও তিন মাস সুযোগ দেওয়া হবে। তারপরে স্বেচ্ছায় অবসর স্কিম দেওয়া হবে। তবে যাদের হাইপোথাইরয়েডিজমের মতো সত্যিকারের চিকিৎসার কারণ থাকবে তাদের সুযোগ দেওয়া হবে। আসাম পুলিশে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য কাজ করছেন।

আগামী ১৬ আগস্ট রাজ্য পুলিশের মহাপরিচালক সবার প্রথম নিজেই নিবেন বিএমআই পরীক্ষা।

ট্যাগ: আসামআসাম পুলিশভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২২৮

পরবর্তী

নিজের শেষ সিনেমা নিয়ে কান উৎসবে কেন লোচ

পরবর্তী
অভিনেতা বা ব্যক্তির ছবি, পেছনে 'দ্য অল্ড ওক' বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের শেষ সিনেমা নিয়ে কান উৎসবে কেন লোচ

কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ১০ দফা দাবি নিয়ে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দফা দাবি নিয়ে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT