আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আগামী ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেবে পুলিশ বলে জানিয়েছে পুলিশ কমিশনার।
বুধবার ২৫ অক্টোবর ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান চ্যানেল আইকে বলেছেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আগের মতই অনুমতি নিয়ে সমাবেশ করবে এমনটাই প্রত্যাশা পুলিশের।
তিনি আরও বলেছেন, জামায়াতকে কোন সমাবেশের অনুমতি দেয়া হবে না।








