চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইদিনে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৪:০১ অপরাহ্ণ ২৯, জুন ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

প্রায় আট মাস পর দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে শান্তিপূর্ণ বড় সমাবেশ করছে বিএনপি। এদিকে একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নিজেদের প্রধান কার্যালয়ের সামনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। এই পাল্টাপাল্টি সমাবেশ ও আলোচনা সভাকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ শনিবার (২৯ জুন) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়েছে। আওয়ামী লীগ তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করছে। তবে আলোচনা সভা রুপ নিয়েছে সমাবেশে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, রাজধানীতে একই দিনে বৃহৎ দুই রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ও আলোচনা সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর বিভিন্ন বাহিনীর সদস্যরা।

বিএনপির সমাবেশ উপলক্ষে আজ শনিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশের এলাকায় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে আসছেন।

সরেজমিনে দেখা যায়, বিকেল তিনটা থেকে এ সমাবেশ শুরুর কথা থাকলেও ইতোমধ্যে নেতাকর্মীরা নয়াপল্টনে সড়কে অবস্থান নিয়েছেন। তবে, যানবাহন চলাচলের পথ রেখেছে বিএনপির নেতাকর্মীরা। নেতাকর্মীদের এ অবস্থানকে কেন্দ্র করে পোশাকে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে। নাইটেঙ্গেল মোড়ে প্রস্তুত রাখা হয়েছে জলকামান।

Oplus_0

এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।  এ সমাবেশকে কেন্দ্রে করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

Reneta

পুলিশ বলছে, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা কেউ বা কোনো গোষ্টি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে পুলিশের। সমাবেশ স্থলে আগতদের সিসিটিভি ক্যামেরা দ্বারাও মনিটরিং করা হচ্ছে। যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হায়াতুল ইসলাম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সতর্ক রয়েছে। কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন: ডিএমপি কমিশনার দুই দলের সমাবেশকে ঘিরে কিছু শর্ত দিয়েছে। আশা করছি দুই দলই শর্ত মেনে সমাবেশ পরিচালনা করবে। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির সমাবেশের বিষয়ে তিনি বলেন: বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো  অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা আশা করছি তারা শর্ত মেনে শান্তিপূর্ণ সমাবেশ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সমাবেশপুলিশবিএনপি সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT