চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লু অর্জুনকে গ্রেপ্তারের ঘটনায় যা বলছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
আল্লু অর্জুনের গ্রেপ্তার সংক্রান্ত ছবি, পুলিশ ও ভক্তদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা ভারতে যখন ‘পুষ্পা ২’ এর জয়জয়কার, ঠিক সেসময়ে গ্রেপ্তার হলেন ভারতের সুপারস্টার আল্লু অর্জুন! শুক্রবার অভিনেতার নিজ বাড়ি থেকেই হায়দরাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কী অভিযোগে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন, বিষয়টি কারো অজানা নয়। ‘পুষ্পা ২’ এর প্রিমিয়ারে ৪ ডিসেম্বর যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে থানায় অভিযোগ ছিলো আগেই। তবে তার জন্য যে আল্লুকে গ্রেপ্তার করা হবে, ভাবেননি কেউ!

অনেকে বলছেন, প্রিমিয়ার শো’তে আল্লুকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে কারো মৃত্যু হলে সেটার দায় কী করে তারকার উপর আসে? এমন প্রশ্নের কারণ খুঁজতেই কি গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন?

Banglabid

কারণ পুলিশ বলছে, ৪ তারিখের সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিত হওয়ার কথা ছিলো না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিলো।

এ বিষয়ে হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, ‘আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও।”

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ বলেছেন, “তিনি (আল্লু অর্জুন) যে থিয়েটারে আসছেন, সেই বিষয়ে থিয়েটার ম্যানেজমেন্ট বা অভিনেতার দলের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।”

Reneta

জানান, “আল্লু অর্জুন এবং তার দলের জন্য কোনও আলাদা প্রবেশ বা প্রস্থানের ব্যবস্থাও ছিল না। তারা যে সেখানে আসছেন, থিয়েটার ম্যানেজমেন্ট তা আগে থেকে জানত।”

সম্ভবত এসব প্রশ্নের উত্তর জানতেই গ্রেপ্তার করা হয়েছে আল্লু অর্জুনকে। পুলিশের বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এরইমধ্যে আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ!

৫ ডিসেম্বর প্রায় ১২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা-২। তার আগে ৪ তারিখ রাতে হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’এ ছিল ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার শো। আল্লু অর্জুন ওই থিয়েটারে উপস্থিত ছিলেন। তাকে দেখতে প্রেক্ষাগৃহের সামনে ব্যাপক হুড়োহুড়ি লেগে যায়। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। তার সন্তানও ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে। ঘটনার পর আল্লুর বিরুদ্ধে মামলা রুজু করে হায়দরাবাদের পুলিশ।

ঘটনার দুদিন পর (শুক্রবার রাতে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওবার্তা পোস্ট করে আল্লু অর্জুন জানান, তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন। সেই সঙ্গে নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেবেন। কিন্তু এরমধ্যেই গ্রেপ্তার হলেন এই নায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লু অর্জুনগ্রেপ্তারপুলিশপুষ্পা ২লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT