চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোপিংয়ের দায়ে চার বছর নিষিদ্ধ পগবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা। জাতীয় দল ও ক্লাবসহ সব ধরনের ফুটবলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জুভেন্টাস তারকা চাইলে অবশ্য রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করতে পারবেন।

গত সেপ্টেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হন ৩০ বর্ষী এই ফুটবলার। পরে ইতালির অ্যান্টি–ডোপিং ট্রাইব্যুনালে পগবার চার বছরের নিষেধাজ্ঞা দাবি করেছিল দেশটির অ্যান্টি ডোপিং প্রসিকিউটর কার্যালয়। আদালত সেই দাবি মেনেছেন।

গত বছর ২০ আগস্ট সিরি-এতে জুভেন্টাস ও উদিনেসের মধ্যকার ম্যাচের পর করা ডোপ টেস্টে পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। টেস্টোস্টেরন খেলোয়াড়দের মাঠে শক্তি বাড়াতে সহায়তা করে। এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পগবাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরেকটি নমুনার কাউন্টার অ্যানালাইসিস করা হলে সেখানেও একই ফল আসে। তবে নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি তার জানা ছিল না রবলে দাবি করেছিলেন পগবা। যুক্তরাষ্ট্রে থাকা এক চিকিৎসক তাকে একটি ওষুধ নিতে বলেছিলেন, সেটিতে টেস্টোস্টেরনের উপস্থিতির বিষয়টি নাকি জানতেন না এই ফরাসি ফুটবলার। তদন্তে পগবা ও তার প্রতিনিধিরা অবশ্য সেই দাবির বিষয়টি প্রমাণ করতে পারেননি।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন পগবা। ২০২২ সালে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে ২০২৬ সাল পর্যন্ত। নিষেধাজ্ঞার মেয়াদ না কমলে জুভেন্টাসের হয়ে আর খেলা হবে না তার। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। ফ্রান্সের হয়ে ৯১ ম্যাচ ১১ গোল করেছেন পগবা। আর ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসে দুই দফায় ৪২৩ ম্যাচ খেলে করেছেন ৭৩ গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসডোপিংপগবাফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT