চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ প্রজন্মকে ফটোগ্রাফিতে উৎসাহিত করার আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ০৮, মে ২০২৪
বিনোদন
A A
ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রথমবারের মতো হয়ে গেল ‘ফিনিক্স ন্যাশনাল ফটোগ্রাফিক প্ল্যানেট অ্যাওয়ার্ড ২০২৪’ (পিএনপিপিএ)। আয়োজন করেছে ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটি।

আয়োজকরা এটিকে বলছেন বাংলাদেশের প্রথম জাতীয় ফটোগ্রাফিক সার্কিট। পুরস্কার প্রদান ছাড়াও আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। ফিনিক্সসহ এই আয়োজনে এবার যুক্ত ছিলো ৫ টি ফটোগ্রাফিক ক্লাব। বাকি চার ক্লাবগুলো হচ্ছে বিএএফ শাহীন কলেজ ঢাকা ফটোগ্রাফিক ক্লাব (বিএএফএসডিপিসি), নটরডেম কলেজ ফটোগ্রাফিক ক্লাব (এনডিপিসি), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ ফটোগ্রাফিক ক্লাব (এমসিপিএসসিপিসি) এবং খুলনা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস)।

যৌথভাবে জাতীয় প্রতিযোগিতা আর প্রদর্শনীর আয়োজনের অন্যতম কারণ, বাংলাদেশের তরুণ প্রজন্মকে ফটোগ্রাফিতে উৎসাহিত করা। এই ৫টি ক্লাবের মধ্যে মূল আয়োজনে এবং সব রকমের দায়িত্ব এবং প্রয়োজনীয় রিসোর্স দিয়ে এই আয়োজনকে সফল করতে সরাসরি অবদান রেখে চলেছে ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটি এবং তাদের এক্সেকিউটিভ কমিটির সদস্য বৃন্দ।

Banglabid

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫টি ক্লাবের ১৫টি করে সর্বমোট ৭৫টি স্বর্ণ পদক এবং ‘ফিনিক্স ন্যাশনাল ফটোগ্রাফিক প্ল্যানেট অ্যাওয়ার্ড’ এর মতো একটি গ্র্যান্ড প্রাইজ বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে। এই গ্র্যান্ড প্রাইজের সাথে গ্র্যান্ড উইনার পেয়েছেন ২৫ হাজার টাকার ক্যাশ অ্যাওয়ার্ড! ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলের গ্র্যান্ড উইনার হিসেবে পুরস্কার পেয়েছেন যথাক্রমে মো. শাফিউল ইসলাম সৈকত, মোহাম্মদ রুবেল এবং বিপুল আহমেদ।

তরুণ প্রজন্মের জন্য ফটোগ্রাফি প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম আবু জাফর, পিএসসি (বাংলাদেশের হেলিকপ্টার ইন্ডাস্ট্রির পথ প্রদর্শক)। বিশেষ অতিথি ছিলেন ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্টাতা উপদেষ্টা এবং আইকনিক ব্যক্তিত্ব চঞ্চল মাহমুদ, বিশিষ্ট ফ্যাশন ফটোগ্রাফার সোহেল পারভেজ হক (প্রতিষ্ঠাতা এজাইল ফটোগ্রাফিক সোসাইটি), সুলতানান নাসিরা খানম, ভাইস প্রেসিডেন্ট ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটি, সৈয়দ সাখাওয়াত কামাল (এপিএসএ , পিপিএসএ সার্কিট চেয়ার) প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ফিনিক্স’ছবিফটোগ্রাফফটোগ্রাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT