চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মেয়েদের উন্নতিতে বেশ গর্বিত: বাটলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা প্রশিক্ষণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপের মূলপর্বের টিকিট কেটেছে বেশ কদিন আগে। লাল-সবুজদের অনূর্ধ্ব-২০ মেয়েরাও রেখেছে ধারাবাহিকতা। তারাও কেটেছে বয়সভিত্তিক এশিয়ান কাপের মূলপর্বের টিকিট। ফিফা র‍্যাঙ্কিংয়ের হালনাগাদেও মেয়েরা দল দেখিয়েছে চমক। ২৪ ধাপ উপরে এখন তাদের অবস্থান। এমন সাফল্যে উচ্ছ্বসিত ইংলিশ কোচ পিটার বাটলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাক্ষাৎকারে বাটলার বলেছেন, ‘সব আলোচনা সমালোচনা পেছনে রেখেই বলছি, মেয়েদের উন্নতিতে আমি বেশ গর্বিত। হিসাব-নিকাশ কষে বলাতেই অনূর্ধ্ব-২০ দলের শেষ ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মেয়েরা খেই হারিয়ে ফেলে। অবশ্য মেয়েদের অনেকেই চোট, জ্বর ও অনেক সমস্যায় জর্জরিত ছিল।’

বাংলাদেশের মেয়েদের উন্নতিতে গর্বিত বাটলার, ফুটবল কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ
সাউথ কোরিয়ার বিপক্ষে ডাগআউটে বাটলার

‘তিন-চার ম্যাচ যাই হোক আমাদের যা লক্ষ্য ছিল তা পূরণ করা হয়েছে। অনূর্ধ্ব-২০ ফুটবলের অন্যতম দল সাউথ কোরিয়ার বিপক্ষে ৬-১ এর ব্যবধানে হার থেকেও শিক্ষা নেয়া হয়েছে। তারা শেষ সময়ে বাজিমাত করে দেখিয়েছে। অবশ্য নিশ্চিত করতে পারি ভালো কর্ম পরিবেশ ও মেয়েদের থেকে সেরাটা বের করে নিয়ে আসার চেষ্টা করেছি। ভালো পরিবেশও সৃষ্টি করতে পেরেছি। ’

মেয়েদের কোচ যোগ করেন, ‘বিশ্বাস করি যে ফিফা র‍্যাঙ্কিংয়ের একলাফে ১২৮ থেকে ১০৪এ বাংলাদেশ। অবশ্যই আমাদের দ্রুত উন্নতির ধারা অব্যাহত রাখতে বাস্তবধর্মী হতে হবে। প্রতিযোগিতামূলক খেলায় ভালো করতে সবার প্রতিনিয়ত জয়ের ক্ষুধা, পরিশ্রম অব্যাহত রাখতে হবে। এটাই যাতে ১০০এর নিচে নেমে আসে।’

সাউথ কোরিয়ার বিপক্ষে গোলের পর বাটলার শিষ্যরা

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইয়ে ভিয়েনতিয়েনে প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আফঈদা খন্দকারের দল দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারায়। তৃতীয় ও শেষ ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে পিটার বাটলারের শিষ্যরা হজম করে ৬টি গোল। দুটি জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ।

বাছাইয়ে ৩৩টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলেছে এবারের আসর। গ্রুপ চ্যাম্পিয়ন ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছে মূল আসরে। গোল ব্যবধানে সেরা তিন রানার্সআপে থেকে বাংলাদেশও জায়গা করে নিয়েছে ২০২৬ সালে থাইল্যান্ডে হতে চলা মূলপর্বের খেলায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুর্ধ্ব-২০এশিয়ান কাপপিটার বাটলারবাংলাদেশ নারী ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT