ফুটবল

নেইমারকে বায়ার্নে নিতে চাইলেও মেসিকে কেন চাননি গার্দিওলা

নেইমারকে বায়ার্নে নিতে চাইলেও মেসিকে কেন চাননি গার্দিওলা

২০১২ সালে বার্সেলোনার দায়িত্ব ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য শিরোপা। তবে তার আক্ষেপ নেইমরাকে দলে না পাওয়া নিয়ে। ব্রাজিল তারকা বার্সেলোনায় যোগ দেওয়ার আগে তাকে বায়ার্ন মিউনিখে নিয়ে আসার পরিকল্পনা ছিল গার্দিওলার। তবে তিনি চেয়েছিলেন মেসি যেন বার্সেলোনাতেই থাকে। তাই মেসিকে বায়ার্নে নিয়ে আসার ইচ্ছে ছিল না এই মাস্টারমাইন্ড কোচের।

ব্রাজিলের কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ৫৫ বর্ষী কোচ বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘আমি সত্যিই নেইমারকে বায়ার্নে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। এমনকি কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আমাদের একটি হোটেলের কক্ষে বৈঠকও হয়েছিল।’

‘নেইমার তখন বার্সেলোনার খুব কাছাকাছি ছিল এবং সে সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটি নেইমারের জন্য একটি ভালো সিদ্ধান্ত ছিল।’-যোগ করেন গার্দিওলা।

গার্দিওলা নেইমারকে বায়ার্ন মিউনিখে আনার চেষ্টা করলেও তিনি লিওনেল মেসির সঙ্গে পুনরায় কাজ করার কোনো উদ্যোগ নেননি। তার কারণ ব্যাখ্যা করেছেন স্প্যানিশ কোচ। বলেছেন, ‘তাকে কখনোই ফোন করিনি। আমি বার্সেলোনার একজন ভক্ত। তাই আমি চেয়েছিলাম সে সেখানেই থাকুক।’

বিষয়:নেইমার জুনিয়র পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখ লিওনেল মেসি সাক্ষাৎকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…