ফুটবল

তাপিয়ার মুখে বল ছুঁড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি

তাপিয়ার মুখে বল ছুঁড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি

মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম লেগে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-০ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। সেই ম্যাচে কলম্বাসের ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়ার মুখে বল ছুড়ে মেরে বিতর্কে জড়িয়েছেন ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধের শেষদিকে ম্যাচের ৪৪তম মিনিটে ঘটা এই অপ্রীতিকর ঘটনায় রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া উভয়কেই হলুদ কার্ড দেখান।

ঘরের মাঠ নু স্টেডিয়ামে গঞ্জালো লুজানের লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় মিয়ামি। চিলিয়ান ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়ার পেনাল্টি থেকে গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। ম্যাচের ৪৪তম মিনিটে মেসি দ্রুত থ্রো ইন নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, আর তাপিয়া কাছে দাঁড়িয়ে দ্রুত থ্রো ইন ঠেকানোর চেষ্টা করছিলেন।

মেসি প্রথমে তাপিয়ার মুখে বল ঠেলে দেন। পরে চিলিয়ান এই স্ট্রাইকার থ্রো ইন আটকাতে লাফ দিলে সরাসরি তার মাথা ও মুখে বল ছুড়ে মারেন আর্জেন্টাইন মহাতারকা। আঘাত পেয়ে তাপিয়া মাটিতে পড়ে যান, আর মেসি হ্যান্ডবলের আবেদন করেন।

রেফারি অ্যালেন চ্যাপম্যান ঘটনাটি দেখার পর দুজনকেই হলুদ কার্ড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবশ্য ম্যাচটি ৩-০ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। প্লে অফের দ্বিতীয় রাউন্ড হবে কলম্বাস ক্রু’র মাঠে আগামী ২৭ নভেম্বর।

বিষয়:ইন্টার মিয়ামি গঞ্জালো তাপিয়া লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…