চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকলের জন্য উন্মুক্ত হল পেলের সমাধি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কিংবদন্তি পেলের মৃত্যুর সাড়ে পাঁচমাস পর তার সমাধি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা নামক কবরস্থানে কৃত্রিম সবুজ টার্ফের কার্পেটে সোনালী রঙের সমাধিটি এখন অনেকেই দেখতে যেতে পারবেন।

মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা একটি ১৪তলা কবরস্থান। পৃথিবীর সবচেয়ে উঁচু কবরস্থান হিসেবে গিনেস বুকে জায়গা পেয়েছে। যার নবম ফ্লোরে চিরশায়িত আছেন পেলে।

একসময় সান্তোস ক্লাবের হয়ে খেলেছিলেন পেলে। ভিলা বেলমিরো স্টেডিয়ামে তিনি খেলেছিলেন অনেক ম্যাচ। কিংবদন্তির সমাধি ভিলা বেলমিরো থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে (০.৬ মাইল) অবস্থিত।

Banglabid

দুই হাজার বর্গকিলোমিটারের বেশি জায়গাজুড়ে কৃত্রিম সবুজ টার্ফের কার্পেটের ঠিক মাঝে ব্রাজিলিয়ান গ্রেটের ২০০ বর্গ মিটারের সমাধির অবস্থান। সেখানে প্রবেশের আগে পেলের দুটি স্বর্ণের মূর্তি দর্শনার্থীদের স্বাগত জানাবে।

কবরস্থানটি দেখার জন্য ওয়েবসাইটে সবাইকে নিবন্ধন করতে হচ্ছে। দিনে ৬০ জন সমাধিতে যাওয়ার অনুমতি পাচ্ছে। সমাধির পাশে ক্যারিয়ারের এক হাজারতম গোলের পর পেলের মুষ্টিবদ্ধ উদযাপনের ছবি কালো রঙে খোদাই করা আছে।

কবরস্থানে একটি স্বয়ংক্রিয় জাদুঘরও আছে। ১৯৭৪ সালে পেলের এক হাজারতম গোলকে স্মরণীয় রাখতে তাকে এস-২৮০ মডেলের গাড়ি উপহার দিয়েছিল মার্সিডিজ বেঞ্জ। জাদুঘরে সেই গাড়িটি স্থান পেয়েছে।

Reneta

দীর্ঘসময় ক্যান্সারের সঙ্গে লড়ে গতবছরের ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পেলে। সান্তোস নিউ ইয়র্ক কসমস এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে তার দুদশকেরও বেশি ক্যারিয়ারে রেকর্ড ১,২৮১ গোল আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেলেব্রাজিললিড স্পোর্টসসমাধিসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT