ফুটবল

বিশ্বকাপ দলে ডাক পেয়েই বিয়ের প্রস্তাব ব্রাজিল তারকার!

দুটি তরুণ বন্ধু মোবাইলে দেখছে, হাসছে ও আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি তরুণ বন্ধু মোবাইলে দেখছে, হাসছে ও আনন্দিত, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দিয়েছে ব্রাজিল। স্কোয়াডে জায়গা পাওয়ার কয়েক মিনিট পরই অদ্ভুত এক কাণ্ড করে বসেছেন পেদ্রো। সেলেসাও ফরোয়ার্ড বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন দীর্ঘদিনের বান্ধবী ফার্নান্ডা নোগুইরাকে।

ব্রাজিলের হেক্সা মিশনে বিশ্বকাপে যাচ্ছেন, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই বান্ধবীকে বিয়ের প্রস্তাবটি দেন পেদ্রো।

‘এটি একটি বিশেষ দিন এবং এটিকে আরও বিশেষ করে তুলেছি। এটি হবে আমার প্রথম বিশ্বকাপ। শৈশবের স্বপ্ন পূরণ হবে। এটি একটি অবিস্মরণীয় দিন।’

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যাচ্ছে, ব্রাজিল কোচ টিটে দল ঘোষণা করার সময় যেইনা পেদ্রোর নাম দিলেন, নাম শুনেই আংটি হাতে নিয়ে ফার্নান্ডা নোগুইরাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন পেদ্রো।

ঘটনার আকস্মিকতায় বিস্মিত নোগুইরা পরে বলেছেন, ‘আমি এটা মোটেও আশা করিনি। আমি সত্যিই জানি না কী বলবো।’

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 টিটে পেদ্রো ফিফা ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…