চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ল রোগী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহুতল ভবন, আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে লাফিয়ে পড়ে পলাশ বিশ্বাস (৩২) নামে এক রোগী মারা গেছেন।

আজ বুধবার ভোর সোয়া ৫টার দিকে ঘটনাটি ঘটে। হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়েই মারা যান তিনি।

রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, পলাশ  ছয়তলায় ৬০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে ছিলেন। গত ৬ মার্চ শ্বাসনালি দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। এরপর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। গত ১৭ মার্চ ছয়তলায় এইচডিইউতে দেওয়া হয় তাকে। বুধবার ভোরে তিনি একাই দরজা দিয়ে বের হন এবং তিনতলার দিকে যান। এরপর জরুরি বাহির হওয়ার দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে চলে যান। সেখান থেকে লাফিয়ে পড়েন এবং ঘটনাস্থলে মারা যান।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি টঙ্গি এলাকায় একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন। সেখানে দুর্ঘটনায় তার শ্বাসনালি দগ্ধ হয়। সেদিনই ইনস্টিটিউটে ভর্তি হন। ১১ দিন আইসিইউতে থাকার পর মানসিক সমস্যা হয় তার। বিভিন্ন সময় আবোল-তাবোল বলতে থাকেন। আজকে তার মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল।

নিহত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস বলেন,  গত ৬ মার্চ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসনালি পুড়ে যায় তার। এরপর তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গতরাত আড়াইটার সময় তাকে বেডে দেখে বাইরে চলে আসি। এরপর ভোরে নার্সরা আমাকে জানায়, ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাই চাঁনখারপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পড়ে আছেন। আমরা সেখানে গিয়ে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।

Reneta

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে যাই। সেখানে গিয়ে জানতে পারি পলাশ বিশ্বাস নামে ওই রোগী ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। ভোরে ইনস্টিটিউটের  ১৬তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বার্ন ইনস্টিটিউটপলাশ বিশ্বাসমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT