স্বাস্থ্য

একদিনে হামে আরও দুই শিশুর মৃত্যু

আক্রান্ত ১,২২৫

একদিনে হামে আরও দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৫ জন।

রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭৭ শিশু। অন্যদিকে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৮ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন।

বিষয়:মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…