অভিযোগ প্রমাণিত হলে সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ায় চার্জশিট দাখিল করা হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, তা স্পিকার বলতে পারবেন।
তিনি বলেন, সংসদ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সবকিছু তদন্ত করা হচ্ছে। অপরাধকে অপরাধ হিসেবেই দেখা হচ্ছে, ব্যক্তি হিসেবে নয়। অপরাধ সংঘটিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত ছয় মাসে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়নি, এমন অভিযোগ কেউ করতে পারবেন না।





