চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সকে হারিয়ে প্যারিসে সোনা স্পেনের

অলিম্পিক ফুটবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল খেলোয়াড়রা জেতার উল্লাসে একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে সোনার লড়াইয়ে স্বাগতিক হিসেবে বেশি ফেভারিট ছিল ফ্রান্স। প্রতিপক্ষ স্পেন। ফাইনাল মহারণে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল দুদল। অলিম্পিক ফাইনালে গোলের রেকর্ড হওয়ার ম্যাচটিতে সোনা জেতা হল স্বাগতিকদের। দুরন্ত পারফর্ম্যান্সে সোনা জিতেছে স্পেন।

ফাইনাল মহারণে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচে সবমিলিয়ে গোল হয়েছে আটটি। অলিম্পিক ফুটবলের ফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। এর আগে ১৯১২ সালে গ্রেট ব্রিটেন ফাইনালে ডেনমার্ককে ৪-২ গোলে হারানোর ম্যাচটি ছিল সর্বোচ্চ গোলের রেকর্ড।

পার্ক দ্য প্রিন্সেসে বল দখলের লড়াইয়ে সমানতালেই লড়েছিল দুদল। ম্যাচের শুরুতেই লিড পায় ফ্রান্স। ১১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন এনজো মিল্লট। সমতায় ফিরতে স্পেন সময় নেয় ৭ মিনিট। ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরে দলটি।

Banglabid

২৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্প্যানিয়ার্ডদের লিড এনে দেন লোপেজ। তিন মিনিট পরই ব্যবধান বাড়ান অ্যালেক্স বায়েনা। ৩-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ৭৯ মিনিটে গোল করেন ম্যাগনেস অ্যাকিলোচ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। স্পট কিকে গোল আদায় করে স্বাগতিকদের সমতায় ফেরান জিয়ান-ফিলিপ মাতেতা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১০ মিনিটে ফের লিড পায় স্পেন। ফ্রান্স জালে বল পাঠান সার্জিও ক্যামেলো। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে গোলরক্ষক আর্নাউ টিনাসের ছুঁড়ে দেয়া বল গোলে পরিনত করেন ক্যামেলো। ৫-৩ গোলে জিতে সোনার হাসি হাসে স্পেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছেলেদের ফুটবলপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬

টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT