প্যারিস অলিম্পিকে অষ্টম দিন শেষে সোনায় শীর্ষে রয়েছে চীন। গত তিন দিন ধরে টেবিলের সেরা স্থান ধরে রেখেছে এশিয়ার দেশটি। ১৬টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জপদক জিতেছে তারা। সবমিলিয়ে পদক সংখ্যা ৩৭টি।
মোট পদক সংখ্যায় এখনও সবার উপরে যুক্তরাষ্ট্র। তবে স্বর্ণপদকে পিছিয়ে তারা, রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটি ১৪টি স্বর্ণের পাশাপাশি ২৪টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জসহ পেয়েছে ৬১ পদক।
১২টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ ৪১ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে স্বাগতিক ফ্রান্স। ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ ২৭ পদক নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া।
গ্রেট ব্রিটেন ১০টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ ৩৩টি পদক নিয়ে পঞ্চম স্থানে। বাকিদের কেউই আর সোনায় ১০ পদকের বেশি অর্জন করতে পারেনি। এবারের আসরে সর্বনিম্ন যেকোনো একটি পদক পেয়েছে এমন দেশের সংখ্যা এপর্যন্ত ৫৭টি।








